ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৪ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির  শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ও সায়হাম কটন মিলস লিমিটেড।

ইনটেক

সোমবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা  ৯.৮৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৮০ পয়সা থেকে  ৩১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ১০ পয়সা থেকে  ৪৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

মিডল্যান্ড ব্যাংক

ব্যাংকটির ২ টাকা  বা ৯.৮৫ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা  ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৩০ পয়সা থেকে ২২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ডমিনেজ স্টিল

কোম্পানিটির ১ টাকা ৩০ পয়সা বা ৬.২২ শতাংশ দর বেড়ে  তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা  ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা থেকে ২২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ২০ পয়সা থেকে ২২ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সায়হাম কটন

কোম্পানিটির ১ টাকা  বা ৫.৯৯ শতাংশ দর বেড়ে  তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৯০ পয়সা থেকে  ১৮ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা  থেকে ১৯ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন