বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ সময় দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল ব্যাংক ও বিমা খাতের কোম্পানি। এর ফলে সপ্তাহ শেষে টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। দর বৃদ্ধির শীর্ষ তালিকার ১০ কোম্পানির মধ্যে ৯টিই রয়েছে ‘এ’ ক্যাটাগরির শেয়ার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
এ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্স্যুরেন্স, সিভিও পেট্রো কেমিক্যাল, রহিমা ফুড, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, পাইওনিয়ার ইন্স্যরেন্স, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
প্রগতি ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২০.৬৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৪ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ৭৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে। ’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
সিভিও পেট্রো কেমিক্যাল
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৫৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭৯ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ২১২ টাকা ৮০ দাঁড়িয়েছে।
সিভিও বর্তমানে ৩০ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
রহিমা ফুড
সপ্তাহের ব্যবধানে রহিমা ফুডের শেয়ার দর বেড়েছে ১৭.৫৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩২ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ১৫৪ টাকা ৪০ দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৪৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৪ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৫১ টাকা ৫০ দাঁড়িয়েছে।
কোম্পানিটি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এছাড়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ১৫.৭৯ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ১৩.৫৪ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ১২.৮০ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ১১.৯৩ শতাংশ ও ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংকের ১১.৫৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















