বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪৩৬ কোটি ৮৭ লাখ টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৯২ কোটি ৮৯ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি ১ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ১ দশমিক ৩১ শতাংশ বা ৯ হাজার ৪৩৬ কোটি ৮৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে বেড়েছে লেনদেনও। গত সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৭২৯ কোটি ৫৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৬২ কোটি ১৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচকও। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৫.৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ১২৬টির এবং অপরবর্তিত রয়েছে ২২টির।


















