ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

ডিএনসিসির সতর্কবার্তা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগরবাসীকে সতর্কবার্তা দিয়েছে, যাতে কেউ জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ, টেন্ডার বা অন্যান্য সেবার জন্য কোনো দালাল বা কর্মকর্তার কাছে অর্থ প্রদান না করে। সোমবার ডিএনসিসি এই তথ্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল সেবা প্রদান সম্পূর্ণ সরকারের নির্ধারিত নিয়ম ও পদ্ধতির মাধ্যমে হয়। এতে ব্যক্তিগত হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তাই বর্ণিত কোনো কার্যক্রমের জন্য কেউ দালাল বা কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আর্থিক লেনদেন করলে তা সম্পূর্ণ বেআইনি হবে।

ডিএনসিসি আরও জানিয়েছে, কোনো কর্মকর্তা বা দালাল যদি এ ধরনের অর্থ দাবি করে, তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হবে। নগরবাসীকে এ ধরনের প্রতারণা এড়িয়ে চলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ