ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

ওরিয়ন ইনফিউশনসহ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)সোমবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ  ৩৩ কোটি ৬৪ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৬৫৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ২ হাজার ২২১ বারে ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এইচ.আর টেক্সটাইল ৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিম ৬ কোটি ৮ লাখ, জেমিনি সী ফুড ৫ কোটি ৬৮ লাখ, শাইনপুকুর সিরামিকস ৫ কোটি ২০ লাখ, রবি আজিয়াটা ৫ কোটি ১৪ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৫ কোটি ১১ লাখ, ন্যাশনাল পলিমার ৫ কোটি ৪ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন