ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)সোমবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ৩৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৬৫৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ২ হাজার ২২১ বারে ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এইচ.আর টেক্সটাইল ৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিম ৬ কোটি ৮ লাখ, জেমিনি সী ফুড ৫ কোটি ৬৮ লাখ, শাইনপুকুর সিরামিকস ৫ কোটি ২০ লাখ, রবি আজিয়াটা ৫ কোটি ১৪ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৫ কোটি ১১ লাখ, ন্যাশনাল পলিমার ৫ কোটি ৪ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।