ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

এপিআই ইউএটি চালুর জন্য চুক্তি করলো শাকিল রিজভী স্টক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে এপিআই ইউএটি চালুর জন্য চুক্তি করেছে শাকিল রিজভী স্টক লিমিটেড, ডিএসই ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেড।

মঙ্গলবার ডিএসইর কার্যালয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের (বিডি) উপদেষ্টা মো. নাফিজ আল তারিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, উপমহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান ও মো. শফিকুর রহমান, শাকিল রিজভী স্টক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রিজওয়ান, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের (বিডি) ভাইস প্রেসিডেন্ট ও আইটি বিভাগের প্রধান সৈয়দ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ