রাজধানীর গুলশানে অবস্থিত গারলিক অ্যান্ড জিঞ্জার রেস্তোরাঁয় গত ২৪ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয় এস. এস. স্টিল লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ ডাইরেক্টর ও সিইও জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপদেষ্টা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জিএম হিউম্যান রিসোর্স অ্যান্ড লজিস্টিকস জনাব লেফটেন্যান্ট কর্নেল (অব.) রবিউল ইসলাম, সিনিয়র জিএম সেলস অ্যান্ড মার্কেটিং জনাব সালাহউদ্দিন কমরেড, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং জনাব শামসুজোহা, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং জনাব জাবেদ হোসাইন, এবং করপোরেট হেড জিএম সেলস অ্যান্ড মার্কেটিং জনাব আহ সানুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের সেলস প্রতিনিধিগণ।

সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনা
সম্মেলনে এস. এস. স্টিল লিমিটেড এর উপদেষ্টা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বিগত বছরের সফলতাগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, পণ্যের মান ও বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

জিএম হিউম্যান রিসোর্স অ্যান্ড লজিস্টিকস জনাব লেফটেন্যান্ট কর্নেল (অব.) রবিউল ইসলাম পণ্য সরবরাহে সমস্যা হলে দ্রুত তাকে জানাতে সেলস প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
সিনিয়র জিএম সেলস অ্যান্ড মার্কেটিং জনাব সালাহউদ্দিন কমরেড, জিএম জনাব শামসুজোহা, জিএম জনাব জাবেদ হোসাইন, এবং করপোরেট হেড জনাব আহ সানুল ইসলাম বিক্রয় ও বিপণন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।
গ্রুপ ডাইরেক্টরের অনুপ্রেরণামূলক বক্তব্য
পরিশেষে গ্রুপ ডাইরেক্টর ও সিইও জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থিত সেলস প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরে ৩৭০ কোটি টাকা বিক্রয় থেকে ২০২৩-২৪ অর্থবছরে ২৪০৭ কোটি টাকায় পৌঁছানোর কৃতিত্ব সেলস টিমের অক্লান্ত পরিশ্রমের ফল।
তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের মধ্যে প্রতিষ্ঠানটি ৪০০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করবে। এই লক্ষ্যে নতুন উদ্যোগ হিসেবে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আল-ফালাহ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড এর দৈনিক ১০০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এমএস রড কারখানা স্থাপন এবং চট্টগ্রামে ইউনিট-২ এ ২৫০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন নতুন ফার্নেস স্থাপনের ঘোষণা দেন।
গ্রুপ ডাইরেক্টর আরও জানান, পণ্যের গুণগতমান বৃদ্ধি প্রতিষ্ঠানটির সর্বোচ্চ অগ্রাধিকার।
সম্মেলনটি সেলস টিমের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায় এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের দৃঢ় অঙ্গীকারে সম্পন্ন হয়।


















