ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালনে গেলেন অভিনেতা নিলয় আলমগীর

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর পবিত্র ওমরাহ পালন করতে পরিবারসহ সৌদি আরবে গিয়েছেন। তার সঙ্গে রয়েছেন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি।

বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন নিলয়। ছবিতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন, “দোয়া করবেন।”

নিলয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, এর আগেও নিলয় ও তার স্ত্রী একসঙ্গে ওমরাহ পালন করেছেন। তবে এবার দুই পরিবারের সদস্যদের নিয়ে এই পবিত্র যাত্রায় অংশ নিয়েছেন তারা।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন নিলয় আলমগীর। তার প্রথম সিনেমা ছিল ‘বেইলী রোড’, এরপর আরও চারটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাটক ও ইউটিউব নাটকের মাধ্যমে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার নিজস্ব প্রযোজনার কিছু নাটকও দর্শকদের মাঝে বেশ প্রশংসিত।

এই ওমরাহ যাত্রায় নিলয় ও তার পরিবারের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ