পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি নাম সংশোধন করে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পরিবর্তে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি করা হয়েছে। কোম্পানিটির নতুন ট্রেডিং কোড হবে “BNIPLC”।
সোমবার (১২ অক্টোবর) থেকে কোম্পানিটি নতুন নাম ও ট্রেডিং কোডে লেনদেন করবে ডিএসইতে। নাম ও ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিজনেস আই/



















