ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২:৪২ অপরাহ্ন

পুঁজিবাজার খোলা থাকবে ১৭ অক্টোবর

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর সাধরণ ছুটি ঘোষণা করা হয়েছে। একারণে আগামী শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঐদিন দেশের ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পুঁজিবাজারও খোলা থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দূর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর, বৃহস্পতিবার পরযন্ত সরকারি ছুটি ঘোষণা করায় পুঁজিবাজার বন্ধ থাকবে। এসময় পুঁজিবাজারে কোন লেনদেন হবে না। তবে ২২ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করায়, ১৭ অক্টোবর শনিবার পুঁজিবাজার খোলা থাকবে।

এদিকে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটিতে থাকবে দেশের পুঁজিবাজার। আগামী ২৫ অক্টোবর (রবিবার) থেকে আগের নিয়মে লেনদেন চলবে দেশের পুঁজিবাজারে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ