ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ডিবির হাতে গ্রেপ্তার বগুড়ার আলোচিত তুফান

বগুড়ার বহুল আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ডিবি ইন্সপেক্টর ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,

শ্রমিক লীগ নেতা তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ছোট ভাই।

তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৯টি মামলা রয়েছে। কলেজ ছাত্রী ধর্ষণের একটি মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। ওই মামলায় ৫ বছর সাজা ভোগ করে বের হয়ে নিজ বাড়িতেই থাকতেন । গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান । তবে গোপনে বাসায় অবস্থানের খবর পাওয়ার পর সোমবার রাতে ডিবির টিম তাকে গ্রেপ্তার করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ