ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন

বর্ষসেরা সিইও জিয়াউল হক, অভিব্যক্তি জানিয়ে যা বললেন

নিজস্ব প্রতিবেদক

“বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪”-এ বর্ষসেরা ‘চিফ এক্সিকিউটিভ অফিসার-সিইও’র মর্যাদায় ভূষিত হয়েছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক (এফএলএমআই)।

এই অর্জন প্রসঙ্গে এস এম জিয়াউল হক বিজনেস আই বাংলাদেশকে বলেন, যেকোনো অ্যাওয়ার্ড মানুষকে কাজের স্বীকৃতি দেয়। কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আমার গত ২৫ বছরের ক্যারিয়ারে এই অ্যাওয়ার্ড সবচেয়ে বড় অর্জন। তিনি বলেন, ২০২৩ ও ২০২৪ সালে যেসব প্রতিষ্ঠানের রেভেনিউ বা রাজস্ব আয় একশো কোটি টাকা করে হয়েছে সেসব প্রতিষ্ঠানের সিইওদের মধ্যে আমি বেস্ট হয়েছি। এই প্রতিযোগিতায় বিভিন্ন খাতের কোম্পানির সিইওরা অংশগ্রহণ করেছিল। মূলত আমার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই এই অ্যাওয়ার্ড আমি পেয়েছি।

উল্লেখ্য, বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের এস এম জিয়াউল হকসহ ২২ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা দেওয়ার মাধ্যমে গত ১২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের তৃতীয় অধিবেশন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি কোম্পানি আইন ১৯৯৪ এর অধীনে ২০১৩ সালের ২৯ জুলাই গঠিত হয়। কোম্পানিটির বাংলাদেশে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি-আইডিআরএ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যক্তিগত জীবন বীমা পলিসি এবং গ্রুপ জীবন বীমা পলিসি বিক্রি করে। বর্তমানে, দেশব্যাপী ৩৫টি সেলস অফিস, ২৪টি শাখা অফিস এবং ১৫টি ইউনিট অফিসের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ