ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন

ক্রান্তিকালেও প্রিমিয়ার ব্যাংকে ৪৬৫ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি

দেশের বর্তমান ক্রান্তিকালেও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৪৬৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছে। এই পদোন্নতি ব্যাংকের সকল কর্মীর মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

উৎসবমুখর ওয়েবিনার

পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে নিয়ে উৎসবমুখর পরিবেশে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, “দক্ষ ব্যাংকারের মাধ্যমে সন্তোষজনক সেবা প্রদান করেই একটি ব্যাংক সফল হতে পারে। নিবেদিত কর্মীর কাজের মূল্যায়ন ছাড়া দক্ষ ও পেশাদার ব্যাংকার তৈরি সম্ভব নয়। আমি বিশ্বাস করি, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং ব্যাংকের প্রতি আরও দায়িত্বশীলভাবে কাজ করবেন।”

স্বচ্ছ প্রক্রিয়ায় পদোন্নতি

গত ৩ ডিসেম্বর ব্যাংকের মানবসম্পদ বিভাগের সার্কুলারের মাধ্যমে এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। প্রিমিয়ার ব্যাংক প্রতিবছর স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির মাধ্যমে ব্যাংকের সুশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই পদোন্নতি ব্যাংকের সেবার মান বৃদ্ধির পাশাপাশি কর্মীদের মনোবলকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ