ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

অপেক্ষা শেষের পথে, পরী-নূরের ‘রঙিলা কিতাব’ আসছে হইচইয়ে

এক মফস্বল শহরে সুখী দাম্পত্য জীবন নিয়ে শুরু হলেও এক মিথ্যা অভিযোগে সব ওলট-পালট হয়ে যায় প্রদীপ ও সুপ্তির। প্রাণ বাঁচাতে এই দম্পতির নিরন্তর দৌড় আর অতীতের গোপন রহস্য নিয়ে নির্মিত হয়েছে থ্রিলারধর্মী ওয়েব সিরিজ **‘রঙিলা কিতাব’**। জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনয় করেছেন গর্ভবতী সুপ্তির চরিত্রে, আর প্রদীপের ভূমিকায় আছেন মোস্তাফিজ নূর ইমরান।

কিংকর আহসানের উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটির কাহিনি সাজিয়েছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন। সাত পর্বের এই সিরিজটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে বুধবার মধ্যরাতে (বৃহস্পতিবার) মুক্তি পাবে।

মাতৃত্বকালীন বিরতির পর এই সিরিজ দিয়েই পর্দায় ফিরছেন পরীমণি। ভক্তরা তাকে এক সংগ্রামী নারীর চরিত্রে দেখতে অপেক্ষায় আছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ