ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন, সব গ্রাহকই টাকা ফেরত পাবেন: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আশ্বস্ত করে জানিয়েছেন, সব গ্রাহক তাদের আমানতের টাকা ফেরত পাবেন। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ব্যাংকগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সুপরিকল্পনা রয়েছে এবং সংকট মোকাবিলায় গত দেড় মাসে ৫,৫৮৫ কোটি টাকার সহায়তা দেয়া হয়েছে। তিনি আহ্বান জানান, গ্রাহকরা যেন অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা উত্তোলন না করেন।

তিনি আরও বলেন, একযোগে অধিক গ্রাহক টাকা তুলতে গেলে বিশ্বের কোনো ব্যাংকই টিকে থাকতে পারে না। এছাড়া, রেমিটেন্স বৃদ্ধি ও অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক টাস্কফোর্সসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে বিতর্কিত ঋণ সংক্রান্ত কয়েকটি ব্যাংক তদন্তাধীন রয়েছে, এবং প্রাপ্ত অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মুখপাত্র জানান, দেশে রেমিটেন্স বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং মূল্যস্ফীতি কমাতে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিতর্কিত শিল্পগোষ্ঠীর ঋণ অনিয়ম নিয়ন্ত্রণে বিএফআইইউ কাজ করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ