ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২:২৩ পূর্বাহ্ন

প্রথম প্রান্তিকে লোকসানে মিরাকল ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা।

এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৮২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ২৪ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ