পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩১ মার্চ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
উত্তরা ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৪৮ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৯১ পয়সা।
এছাড়া, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় ৩ টাকা ৮২ পয়সা, যা গত বছর একই সময়ে ২ টাকা ৩৭ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৩০ টাকা ২ পয়সা নির্ধারিত হয়েছে।



















