ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিল পেনিনসুলা চিটাগং

পুঁজিবাজারে তালিকাভুক্ত দি পেনিনসুলা চিটাগং লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪ পয়সা, যা আগের বছরের ৩৪ পয়সার লোকসানের চেয়ে বেড়েছে। ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৮৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ