ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

এডভেন্ট ফার্মার শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এডভেন্ট ফার্মা লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। তবে এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য, উদ্যোক্তা ও পরিচালকেরা এটি পাবেন না।

সোমবার (২৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। গত বছরে এডভেন্ট ফার্মার শেয়ারপ্রতি আয় হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের ১ টাকা ০৬ পয়সা থেকে কম। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ