ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

বিডিকম অনলাইন শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হবে। সোমবার (২৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত হিসাববছরে বিডিকমের শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৯ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৩১ পয়সা থেকে কম। ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৯৫ পয়সা।

আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ