ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন

কাসেম ইন্ডাস্ট্রিজ ২০২৪ সালের জন্য ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৪ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা, যা আগের বছরে ছিল ৩০ পয়সা। এছাড়া, ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৩৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ