পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস) ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য দশমিক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার (২৬ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে বিবিএস লিমিটেড শেয়ার প্রতি ৭ পয়সা আয় করেছে, যেখানে আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১ পয়সা লোকসান হয়েছিল। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৯২ পয়সা।
বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, সোমবার বেলা ১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।


















