ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন

কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হয়েছে।

আজ (২৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) ৫৬ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময়ে ৩৭ পয়সা ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) মিলিয়ে কোম্পানিটির ইপিএস ১ টাকা ৬৭ পয়সা হয়েছে, গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ