ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলেক্ষ্যে শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিঁনি পূজা মন্ডব পরিদর্শন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন। তখন তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময় সভায় অংশ নেবেন।

এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, প্রধান উপদেষ্টা আজ বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ