পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রেটিং অনুযায়ী, কোম্পানটিরি দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে এসটি-১।
কোম্পানিটির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ও ৩১ মার্চ,২০২৬ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিজনেস আই/



















