ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সূচকের উত্থান-পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার  ৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে  ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ