সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকেন ঢালিউডের নায়িকা পরীমণি। প্রায় সময়ই ছেলে-মেয়ে কিংবা নিজের ছবি, ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।
টানা কয়েক দিনের বৃষ্টিতে কখনও বেলি ফুল কখনও বা দোলনচাঁপা হাতে নিয়ে হাজির হতে দেখা যায় তাকে। কখনও আবার বৃষ্টিতে ভিজে প্রকৃতিও উপভোগ করেন তিনি।
এবার বৃষ্টির দিনে মজাদার হাঁসের মাংস রাঁধলেন পরীমণি। সেই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করতেই হুমড়ি খেয়ে পড়েন তারাও। পরীমণির রান্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা।
গত ৪ অক্টোবর মধ্যরাতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আজকে নাকি অনেক বৃষ্টি! নিজের হাতে রান্না হাঁসের মাংস।’
রান্নার ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে যায় চিত্রনায়িকার কমেন্টস বক্সে। একজন লিখেছেন, ‘বৃষ্টি মুখর আবহাওয়া’। আরেক ভক্ত লেখেন, ‘বাহ অসাধারণ সুন্দর পরী। বৃষ্টির দিনের সেরা রান্না।’



















