ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

কালীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পলাশ শাখার অধীনে কালীগঞ্জ বাজার উপশাখা সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব‌্যাংকের সিনিয়র এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফর রহমান, কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদ এবং সমাজসেবক এস. এম. রবিন হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের পলাশ শাখাপ্রধান মোহাম্মদ আবুল কাছেম ভুঁইঞা এবং ধন্যবাদ জানান উপশাখা ইনচার্জ মো. রিয়াজুল করিম ভুঁইয়া।

স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ