পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসিকে পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটিকে পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে ৬৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৭৫ টাকায় ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬৬ কোটি টাকা সংগ্রহ করবে।
শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট’ বাস্তবায়ন করবে।


















