ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন

আড়াই ঘণ্টায় ৬ কোম্পানি হল্টেড ডিএসইতে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৬ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এসকে ট্রিমস, ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল টি ও জুট স্পিনার্স লিমিটেড।

জানা গেছে, বুধবার বেলা ১২টা ২৫ মিনিট পরযন্ত ডিএসইতে শাইনপুকুর সিরামিকসের ৩ হাজার ৬৬৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে নর্দার্ণ জুটে ২২ হাজার ৭৭৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ১৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
হল্টেড তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে এসকে ট্রিমসের ৮ লাখ ৭৭ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৪০ হাজার ১৯৭টি শেয়ার, ন্যাশনাল টি কোম্পানির ২৫ হাজার ৮৭৪টি শেয়ার এবং জুট স্পিনার্সের ৬ হাজার ৩৯৫ শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ