ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন

রেডি-মিক্স প্লান্টের ব্যবসা বন্ধ করবে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ কোম্পানিটির রেডি-মিক্স কংক্রিটের (আরএমসি) ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বছরে ২৪ লাখ সিএফটি উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটি চট্টগ্রামের সী-বীচ রোড, সাউথ পতেঙ্গায় অবস্থিত।

রেডি-মিক্স কংক্রিটের ব্যাবসা বন্ধের কারণ হিসেবে কোম্পানিটি জানায়, বৈদেশিক মুদ্রার সংকটে কাঁচামাল আমদানিতে ব্যাঘাত, অভ্যন্তরীন অবকাঠামাগত উন্নয়নে বিরাজমান স্থবিরতা এবং রেডিমিক্স ব্যবসার উপরে নতুন করে ভ্যাট আরোপ করার কারণে দাম বৃদ্ধি । এর ফলে কংক্রিটের চাহিদা উল্লেখযোগ্য হরে কমে গিয়েছে।
কনফিডেন্স সিমেন্ট শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে ব্যবসা বন্ধ করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ