ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের উদ্যোগে শরী‘আহ্‌ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্‌ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্‌ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কমিটির সদস্য প্রফেসর মাজাহদুল ইসলাম চৌধুরী। রাজশাহী জোনপ্রধান মো. কাওসার উল আলম-এর সভাপতিত্বে ওয়বিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ব্যাংকের রাজশাহী জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়বিনার অংশগ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ