সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি)।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (১ সেপ্টেম্বর) বিএটিবিসির ৮৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমজেএল বিডির আজ ৬৩ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ৮৮ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, শাহজিবাজার পাওয়ার, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস এবং লংকাবাংলা ফাইন্যান্স।



















