ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

শেয়ারদর কমার কারণ জানে না ওরিয়ন ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে কমার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর কমছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৬ টাকা ৬০ পয়সা। আর গত ২৭ আগস্ট শেয়ারদর কমে দাঁড়িয়েছে ৪৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮ টাকা ৫০ পয়সা। এই দর কমাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ