ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ওয়ালটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সেই সঙ্গে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ