ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

ওপেন এয়ার কনসার্ট ৮ ব্যান্ডের

দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করেই অনেকদিন কনসার্ট আয়োজন থেকে বিরত ছিলেন মিউজিক্যাল কনসার্টের আয়োজকরা। এবার স্টেজে ফেরার প্রস্তুতি নিচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো।

সংবাদমাধ্যম অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কে হতে যাচ্ছে ‘ঢাকা রক কার্নিভ্যাল : স্বাধীন বাংলা বেতার’ শিরোনামে ওপেন এয়ার কনসার্ট।

এ আয়োজনে সহযোগিতায় থাকবেন দেশের জনপ্রিয় গিটারিস্ট এ কে রাহুল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্ট নিয়ে শুরু হয়েছে প্রচারণা।

কনসার্টের লাইনআপে দেখা যাবে দেশের জনপ্রিয় আট ব্যান্ডকে। যাদের মধ্যে থাকবে শিরোনামহীন, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা, পাওয়ারসার্জ, কাকতাল, ওডসিগনেচার ও হাইওয়ে।

এ মাসের শেষের দিকে কনসার্টের অনলাইন টিকিট ছাড়া হবে বলে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ