ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

পর্ষদ সভার তারিখ জানালো প্রভাতী ইন্স্যুরেন্স

পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগামী ৩০ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও জুন ৩০, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ