ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

এবি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই, বুধবার বেলা ২টা ৩০ মিনিটে ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে ব্যাংকটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ