দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৩ জুলাই) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিংয়ের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৮১ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক, ওরিয়ন ইনফিউশন, ফার কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।



















