ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

লভ্যাংশ পেলো আইসিবির বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি।

গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরে আইসিবি বিনিয়োগকারীদের মোট ৫ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে আড়াই শতাংশ নগদ লভ্যাংশ এবং আড়াই শতাংশ বোনাস শেয়ার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ