ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এআইবিএল

৫০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি। রবিবার (৩০ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এআইবিএলপিএলসি ৫ম সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ