ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন

দুই কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য রবি আজিয়াটার ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডও ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ৫ শতাংশ বোনাস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ