চট্টগ্রামের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) নিয়ন্ত্রণে এসেছে। ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর রাত ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তবে এখনো ধোঁয়া বের হচ্ছে। পুরোপুরি নির্বাপন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যায় নগরের আমতলা এলাকায় রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) জুবিলী রোড শাখা অফিসে লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতায় আরও ২টি ইউনিট যোগ দেয়। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাতটার দিকে রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।
ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। এখনো ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।’



















