ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশার ৫ যাত্রীর প্রাণহানি

কুমিল্লার দাউদকান্দিতে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ