ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ন

প্রথম সেশনে তিন উইকেট হারাল বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খানিকটা চাপে পড়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন আগের দিন সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত, শাহাদাত হোসেন দীপু ও মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮০ রান। টাইগাররা ২৭৩ রানের লিড নিয়ে ব্যাট করছে। ১৭ রান নিয়ে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। খানিক আগে ক্রিজে নামা নুরুল হাসান সোহান রানের ২ রানে ব্যাট করছেন।

স্কোরবোর্ডে আর ৪ রান যোগ করলেই চতুর্থ উইকেট জুটিতে শতরানের মুখ দেখত বাংলাদেশ। তবে সেটি আর হয়নি। আগের দিনের রানের সঙ্গে কেবল এক রান যোগ করেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকুর রহিমের ফিফটি বড় সংগ্রহের আশা জাগালেও জুটি বড় করতে পড়েননি শাহাদাত হোসেন দীপু। ১৮ রান করে ফেরেন অভিষিক্ত এ ক্রিকেটার।

দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন শান্ত। টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন টাইগার অধিনায়ক।

আগের দিনের ১০৪ রানের সঙ্গে আর ১ রান যোগ করেই নিজের দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করেন শান্ত। ১০ চারে ১৯৮ বলে ১০৪ রান আসে তার ব্যাট থেকে। শান্তর বিদায়ে মুশফিকুর রহিমের সঙ্গে ভাঙে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি।

এরপর অবশ্য উইকেটে থিতু হতে পারেননি শাহাদাত হোসেন। ইশ সোধির বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি। ১৯ বলে ১৮ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

দিনের শুরুর খানিক নড়বড়ে ব্যাটিংয়ে অবশ্য ফিফটি তুলে টেস্টে নিজের ২৭তম ফিফটি তুলে নেন মুশফিক। ফিফটিতে পৌঁছাতে খেলেছেন ৭৯ বল। তিনি ১১৭ বলে ৭ চারে ৬৭ রান করে আজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

এর আগে কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে টিম টাইগার্স। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থামে সফরকারী দলটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ