ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন

বাসে আগুন দেয়া ব্যক্তির পরিচয় দিলেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিনোদন জগত ছাড়াও তিনি রাজনীতির মাঠেও সরব। গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজের মৃত্যু হয়। এটা সহ আরও কিছু বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই নায়িকা। এর মধ্যে হামলার শিকার একটি বাসের চালক জানান, ভেস্ট পরা এক যুবক তার বাসে আগুন দিয়েছে। কিন্তু কে সেই যুবক, তার পরিচয় জানা যায়নি।

রোববার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, ভেস্ট পরা ওই যুবকের পরিচয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাঠিসোঁটা হাতে কয়েকজনের ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ডিবির ড্রেস পরে বাসে আগুন দেয়া ওই যুবক হলেন রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব।

এদিকে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ওই বাসে আগুনের ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন একটি বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় বাসটির পাশে ঘুরছেন। বুলেট প্রুফ জ্যাকেটে ‘প্রেস’ লেখা রয়েছে। তার হাতে একটি লাঠি। সঙ্গে বেশ কয়েকজন যুবক।

পুলিশ কর্মকর্তাদের দাবি, রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসে আগুন দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ