ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বেড়েছে ১৭১টি বা ৪৪ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে বেক্সিমকো লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির দর ২ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস পিএলসি। বৃহস্পতিবার শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।
বাংলাদেশ ল্যাম্পস ২১ টাকা বা ৮.৫৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, তমিজ উদ্দিন টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল , ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও সোনালী আঁশ লিমিটেড।
বিজনেস আই/



















