ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক শতাধিক

বেলজিয়ামের লিয়েজ শহরে শিক্ষার খরচ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ১০০ জনেরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) এএফপি ও রয়টার্সের বরাতে এই তথ্য জানা গেছে।

লিয়েজ পুলিশের বরাতে বেলগা নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ৮০ জনকে আটক করা হয় এবং পরবর্তীতে ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীদের এই আন্দোলন পার্শ্ববর্তী ফ্রান্সে চলমান একই ধরনের বিক্ষোভের অনুসরণে শুরু হয়েছে।

বেলজিয়ামের ফরাসি ভাষাভাষী শিক্ষা ব্যবস্থায় অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষা উপকরণের ঘাটতির বিরুদ্ধে মঙ্গলবার ও বুধবার শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আন্দোলনের সময় কিছু বিক্ষোভকারী ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে পুলিশ জানিয়েছে।

শিক্ষার্থী আমেলিয়া দি সালভে ও অ্যালফ্রেড জানান, কোনো পরিবর্তন না আসায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং ফ্রান্সের আন্দোলন তাদের উৎসাহিত করেছে। বেলজিয়ামে ভাষাভিত্তিক অঞ্চলের ভিত্তিতে পৃথক শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়, যেখানে ওয়ালোনিয়া অঞ্চলের ফরাসি ভাষাভাষী এলাকার শিক্ষা বাজেট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে চাপে পড়েছে।

বেলজিয়ামের ফরাসি ভাষাভাষী এলাকায় টিউশন ফি ৮৩৫ ইউরো (৯৩০ ডলার) থেকে বাড়িয়ে ১ হাজার ১৯৪ ইউরো (১ হাজার ৩৪০ ডলার) করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এর আগে ব্রাসেলসেও বিক্ষোভ হয়। লিয়েজের মেয়র উইলি দেমিয়ার আরটিবিএফ ব্রডকাস্টারকে জানান, তিনি আলোচনার মাধ্যমে শান্তিরপূর্ণ উপায়ে তরুণদের দাবি উপস্থাপনের আশা করছেন।

সূত্র: আল জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ