ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৫০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৪.৯০ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির দর ১২ টাকা ৪০ পয়সা বা ৪.৭১ শতাংশ কমেছে।
এছাড়া সাইফ পাওয়ারটেক ৪.৪ শতাংশ, জিলবাংলা সুগার মিলস ৪.২১ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্স ৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৩.৮৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্স ৩.৭৯ শতাংশ, বিডি ফাইন্যান্স ৩.৭৭ শতাংশ ও ফারইস্ট নিটিং ৩.৬৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















